×

বিনোদন

পড়শীর ঈদের নাটক ‘প্রথম ভালোবাসা’

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পড়শীর ঈদের নাটক 
‘প্রথম ভালোবাসা’
বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী সাবরিনা পড়শী গানের পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। নাটকগুলো দর্শকপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় এবারো নতুন নাটক নিয়ে ঈদে হাজির হচ্ছেন এ সংগীতশিল্পী। নাটকের নাম ‘প্রথম ভালোবাসা’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে জুটি বেঁধেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। কে এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি উন্মুক্ত হবে ঈদে। এ বিষয়ে পড়শী বলেন, আমি যে কটি নাটকেই অভিনয় করেছি সেগুলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। এটা আমার জন্য বড় প্রাপ্তির। পাশাপাশি দর্শকদের একটি প্রত্যাশাও কিন্তু তৈরি হয়েছে আমার প্রতি, সেই প্রত্যাশাটা আমি নষ্ট করতে চাই না। তাই বেছে বেছেই কাজ করি। ‘প্রথম ভালোবাসা’ও সেরকমই একটি নাটক। জোভান ভাইয়ের সঙ্গে আমার জুটি এর আগেও গ্রহণ করেছে দর্শক। এবারের নাটকটিও সবাই পছন্দ করবেন বলেই বিশ্বাস। এখানে আমার চরিত্র ও গল্পটা এখনই বলতে চাই না। চমক হিসেবেই থাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App