×

প্রবাস

দাম্মামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০১:৩৭ পিএম

দাম্মামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত

নিহত আব্দুর রহিম লিটন

সৌদি আরবের দাম্মামের আল খোবারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সৌদি স্থানীয় সময় ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রহিম লিটন(৪৮)। নিহত আব্দুর রহিম লিটন চট্টগ্রাম ফটিয়া সংসদ সদস্য ও চিফ হুইপ শামসুল আলম চৌধুরী আত্মীয় বলে জানিয়েছেন নিহতের বন্ধু রাসেল। রাসেল আরও জানান, আব্দুর রহিম লিটন আলসাইয়া কোম্পানির ষ্টারবক্স কফি হাউসে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে বিকেল বাসায় ফেরার পথে ট্রাফিক সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেটকার জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত আব্দুর রহিম চট্টগ্রাম ফটিয়া থানার ১০ নং ধলঘাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল ছবুরের ছেলে।নিহতের বাংলাদেশির মরদেহ দাম্মামের আল খোবার হাসপাতালে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App