×

প্রবাস

জনতা ব্যাংকের আবুধাবি প্রধান কার্যালয় উদ্বোধন

Icon

সাইফুল ইসলাম তালুকদার,ইউএই থেকে

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম

জনতা ব্যাংকের আবুধাবি প্রধান কার্যালয় উদ্বোধন

আবুধাবি জনতা ব্যাংক। ছবি: ভোরের কাগজ

সোমবার (২৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জনতা ব্যাংক নির্বাহীর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। নতুন স্থানান্তরিত জনতা ব্যাংকের  উদ্বোধন করেন জনতা ব্যাংক সিও মোহাম্মদ কামরুজ্জামান। 

এ সময়  উপস্থিত ছিলেন আবুধাবি শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রেজাউল হক, আবুধাবির বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সালাম তালুকদার, দুবাই ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন সুমন,সারজা ও আল আইন ব্রাঞ্চ ম্যানেজার। এতে আরো ছিলেন  কমিউনিটি ব্যক্তিত্ব রাজা মল্লিক, শেফালী আক্তার আঁখি, জাহেদ ইমরান সিআইপি, ড. শফি, ব্যবসায়ী লোকাল  গনী, আবদুল মোক্তিয়ার, মোহাম্মদ মহিন উদ্দিন, নূর হোসেন সুমনসহ আরো অনেকে। 

সিও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রাহকদের জন্য বর্তমান দ্বিতল সুপরিসরের এই নতুন অফিস। আমরা বিগত তিন দশকেরও বেশি পুরাতন অফিসে গ্রাহকদের সেবা দিতে হিমশিম খেয়েছিলাম। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্য ব্যাংকের সমতুল্য আমরা নতুন অফিস নিয়েছি, যার মাধ্যমে দূরদূরান্ত থেকে প্রবাসীরা এলে সহজে সেবা নিতে পারবেন।

তিনি আরো বলেন, বাংলাদেশি পতাকাবাহী জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের জন্য আরও অর্থনৈতিক জোগান দেবেন। গ্রাহকরা যেকোনো সুবিধা নেওয়ার জন্য ব্রাঞ্চ ম্যানেজারসহ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন।

প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমিরাতে আমাদের জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে আপনারা পরিবারের কাছে টাকা পাঠাবেন। হুন্ডিকে না বলুন, বৈধ চ্যানেলে টাকা পাঠান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমিরাতের বিভিন্ন জনবহুল এলাকায় ১৫টি এটিএম মেশিন বসানোর জন্য আমিরাত সরকারের কাছে আবেদন জানিয়েছি। আমরা আশা করি যারা দূরদূরান্ত থেকে টাকা পাঠাতে চান, আপনারা এটিএম মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন ও ডিপোজিট করতে পারবেন।

জনতা ব্যাংকের ইউএই প্রধান কার্যালয়ের অবস্থান আবুধাবি ক্যাপিটাল গার্ডেনের বিপরীতে হামদান সেন্টারের কাছে বার্গার কিং চৌরাস্তার পাশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দশক আগের নীতিতে ফিরল ওষুধশিল্প

তিন দশক আগের নীতিতে ফিরল ওষুধশিল্প

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App