×

রাজশাহী

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩৮ পিএম

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃতদন্তের দাবিতে সিরাজগ‌ঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্যরা। সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার দি‌কে শহরের মুক্তির সোপানে ২০০৯ সা‌লের চাকরিচ্যুত সদস্যদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন ও সন্তানরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে চাকরীচ্যুত বিডিআর সদস্যরা সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

আরো পড়ুন: রাজশাহীর ডিআইজি আনিসসহ ৮ জনের নামে মামলা

মানববন্ধ ও বিক্ষোভ মিছিলটি সাবেক বিডিআর সার্জেন্ট আতাউর রহমানের আহ্বানে বক্তব্য রাখেন- সা‌বেক বিডিআর সদস্য আব্দুস সাত্তার, রেজাউল করিম, রহুল আমীন, সরোয়ার, আব্দুল হালিম, মিজানুর, বাবুল, হাবিলদার আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, এস এম মাসুদ, ইউনূস আলী, শামীম, মিজানুর রহমান, আব্দুল জব্বার, ফরিদুল, নাহিদ হাসান, আবু হাসেম, হাবিলদার মামুন, প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত দেশপ্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদের হত্যা করে। হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদের চাকরিচ্যুতসহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয়। এতে অনেক বিডিআর সদস্য নিহত হন। ১৫ বছর ধরে বিডিআর সদস্যরা চাকরিতে না থাকলেও তারা কোন রাষ্ট্র বিরোধী উগ্রসংগঠনের সঙ্গে জড়িত হননি। মিথ্যা তদন্তের মাধ্যমে তাদের চাকরিচ্যুত করে নাটক সাজানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তসহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্নবহালের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App