×

রাজশাহী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর অকাল মৃত্যু

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর অকাল মৃত্যু

মোহাম্মদ আবু জোবায়ের নিলয়। ছবি : ভোরের কাগজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

মোহাম্মদ আবু জোবায়ের নিলয় রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিলয় সাভারের ফুলবাড়িয়াতে তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার পরিবারের সদস্যরাও ডেঙ্গুতে আক্রান্ত। তার মা ও নিলয় উভয়ই ডেঙ্গুতে আক্রান্ত  হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। একপর্যায়ে রক্তের প্লেটিলেটের সংখ্যা অত্যাধিক কমে যাওয়ায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পরেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ সাভার উপজেলার ফুলবাড়িয়াতে তার অস্থায়ী বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তার জানাজা ঠাকুরগাঁও জেলায় গ্রামের বাড়িতে হবে।

সহপাঠীদের থেকে জানা যায়, নিহত শিক্ষার্থী রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ২০১৬ সালে সাভারের অ্যাসেড স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৮ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

আরো পড়ুন : শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App