×

রাজশাহী

আ.লীগ নেতাদের ধন-সম্পদ ভারতে পাচারের কৌশল, ডলারসহ ভারতীয় নাগরিক আটক

Icon

জাবেদুর রহমান জাবেদ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

আ.লীগ নেতাদের ধন-সম্পদ ভারতে পাচারের কৌশল, ডলারসহ ভারতীয় নাগরিক আটক

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে আইসিপি চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।

গোয়েন্দা সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বহির্গমন যাত্রী হিসেবে ভারতে ফেরার সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ টাকা ও বাংলাদেশি ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।

সূত্রটি আরও জানায়, আটক ব্যক্তি গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। সোমবার দুপুরে তিনি ভারতে ফেরার উদ্দেশ্যে স্থলবন্দরে প্রবেশ করেন। প্রাথমিক তল্লাশিতে তিনি কাস্টমস সদস্যদের চোখ ফাঁকি দিলেও পরে জিরোপয়েন্টে আইসিপি চেকপোস্টে তার সঙ্গে থাকা ডায়েরি তল্লাশির সময় ডলারগুলো পাওয়া যায়।

গোয়েন্দা সদস্যদের মতে, “পতিত আওয়ামীলীগ সরকারের ভারতে পলাতক নেতাকর্মীর হয়ে এই নাগরিক তাদের ধন-সম্পদ ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার কৌশল হিসেবে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে।” পরে তাকে কাস্টমসের মাধ্যমে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, “ভারতীয় একজন নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দরে আটক হয়েছে ফোনে জেনেছি। এবিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দিলে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।”

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার সাইদুর রহমান মুন্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App