×

রাজশাহী

ইয়াবাসহ আটক বাবা-ছেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

ইয়াবাসহ আটক বাবা-ছেলে

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. ভট্টু (৪৫) ও তার ছেলে মো. নূর ইসলাম শিমুল (২০)। তারা ফরাজীপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার (এসপি) মো: ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ডিবির ওসি মো: রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভট্টু ও তার ছেলে শিমুল পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ঘটনাস্থল থেকেই তাদের আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ভট্টুর হেফাজত থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ডিবির ওসি মো: রাশিদুল ইসলাম জানান, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জিতেও দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

জিতেও দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App