×

রাজশাহী

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:১৩ পিএম

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর এলাকার আক্কেল আলীর ছেলে রব্বান (৬০) এবং পার্শ্বডাঙা ইউনিয়নের বনগ্রাম পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ফারাজির ছেলে তোরাপ ফারাজি (৫৫)।

এলাকাবাসী জানান, বুধবার বেলা আড়াইটার দিকে রব্বান কৃষিকাজ করতে সাহাপুর লিচুবাগান এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে বিকেল চারটার দিকে দিকশির বিল এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা যান তোরাপ ফারাজি। মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও পার্শ্বডাঙা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তারেক রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App