×

রাজশাহী

নওগাঁ-নাটোর মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:১০ পিএম

নওগাঁ-নাটোর মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত উপজেলার থাওইপাড়ার দক্ষিণে ভাঙাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল মহাসড়কে নৌকা ও ভাজা বিক্রেতার পরিত্যক্ত টেবিল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে ৪০ থেকে ৫০টি যানবাহনে ডাকাতি চালায়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটে নেওয়া হয়।

ডাকাতির শিকার সৌদি আরবপ্রবাসী আশরাফুল ইসলামের বাবা সাইদুর রহমান বলেন, তাঁর ছেলে নাটোর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন, একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

বিহারীপুর গ্রামের মাইক্রোবাসচালক হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছে যানবাহনের দীর্ঘ সারি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে ডাকাতরা তাঁর গাড়ি ঘিরে ফেলে প্রায় চার হাজার টাকা ছিনিয়ে নেয়।

একজন মাইক্রোবাসচালকের অভিযোগ, তিনি আক্রান্ত হওয়ার পর ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ জানায়, ঘটনাস্থল তাদের এলাকার মধ্যে নয়। তবে অভিযোগটি অস্বীকার করেছেন আত্রাই থানার দায়িত্বপ্রাপ্ত এসআই ইফতেখার। তিনি বলেন, “ওই সময় ৯৯৯ নম্বরে কোনো ফোন আসেনি। বরং ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়েছি।”

সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। এসআই ইফতেখার জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App