×

রাজশাহী

বিশেষ অভিযানে মাদকের বড় ডিলার গ্রেপ্তার

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:১৯ পিএম

বিশেষ অভিযানে মাদকের বড় ডিলার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে বিশেষ অভিযানে বিপুল মাদকসহ কাউসার নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

বুধবার (২০ মে) বিকেলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. কাউসার (২২)।

পুলিশ জানায়, নওগাঁর আত্রাইয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকা থেকে কাউসার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ১৫টি ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কাউসার জানায়, সে নিজেই হিলি সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক নিয়ে এসে স্থানীয় বিভিন্ন এলাকায় বিক্রি করত। আজকেও সে হিলি থেকে এই ইনজেকশনের চালানটি নিয়ে এসেছিল।

পুলিশ আরো জানায়, কাউসার একজন চিহ্নিত বড় মাপের মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও আটটি মাদকের মামলা রয়েছে। এদিকে এলাকার কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পারায় আত্রাই এলাকার সর্বসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। তিনি মাদকবিরোধী অভিযানে আত্রাই উপজেলার লোকজনকে থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App