×

রাজশাহী

যমুনা

ঝড়ের কবলে যাত্রীবাহী নৌকাডুবি: ৯ জনকে উদ্ধার, নিখোঁজ ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:১৬ পিএম

ঝড়ের কবলে যাত্রীবাহী নৌকাডুবি: ৯ জনকে উদ্ধার, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ হন। পরে তাদের মধ্যে ৯ জনকেই উদ্ধার করা হয়। একজন এখনো নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় যমুনা নদীর ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যমুনা নদীর চর থেকে দশজন শ্রমিক নিয়ে বানিয়াজান ঘাটের দিকে নৌকাটি যাচ্ছিল। এসময় ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। পরে বানিয়াজান ঘাট থেকে ভাটির দিকে বরইতলি ঘাট এলাকা থেকে স্থানীয়রা ৯ জনকে উদ্ধার করে। কিন্তু নৌকায় থাকা আঙ্গুরি খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App