×

রাজশাহী

গোমস্তাপুর সীমান্ত

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে ১৬ বিজিবির রোকনপুর বিওপির সদস্যরা গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের চিকনির হাট এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেন, বিজিবিএমএসের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চিকনির হাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ৩০ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

দেশের ১২ অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১২ অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

সাগরে ইঞ্জিন বিকল, পাচঁ দিন ধরে ভাসছেন ১৮ জেলে

সাগরে ইঞ্জিন বিকল, পাচঁ দিন ধরে ভাসছেন ১৮ জেলে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App