×

রাজশাহী

নাটোরে নবজাতকের মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর, হামলা

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

নাটোরে নবজাতকের মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর, হামলা

ছবি : সংগৃহীত

নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই চিকিৎসাকেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ স্বজনেরা। এ সময় কর্তব্যরত এক চিকিৎসককেও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে শহরের আলাইপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নবজাতকের স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী রুমি বেগমকে প্রসবের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। পরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর নবজাতকের শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা চালানোর পাশাপাশি হাসপাতালের জানালা ও টেবিলের কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

নবজাতকের বাবা বাবু হোসেন ও মা রুমি বেগমের অভিযোগ, রোগীকে যথাযথভাবে পরীক্ষা না করেই নার্সের মাধ্যমে স্বাভাবিক প্রসব করানো হয়। তাদের দাবি, জন্মের পর শিশুটির শ্বাসপ্রশ্বাস চলছিল এবং অক্সিজেন সুবিধার জন্য দ্রুত জেলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে জেনারেল হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক জানান, সেখানে আনার আগেই নবজাতকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে এবং তদন্তে যার বিরুদ্ধে দায় প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হামলার শিকার চিকিৎসক জানান, কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেলে উত্তেজিত কয়েকজন তার ওপর হামলা চালান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাজার টাকা ধার, ৩৫ বছর পর ২৫ গুণ ফেরত দিলেন বন্ধু

হাজার টাকা ধার, ৩৫ বছর পর ২৫ গুণ ফেরত দিলেন বন্ধু

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা

প্রধানমন্ত্রী জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App