×

রাজশাহী

রায়গঞ্জে ৩৬ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

রায়গঞ্জে ৩৬ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া দিগর পিংকি পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটককৃত ব্যাক্তি, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মো. সিদ্দিকের ছেলে রবিউল আলম সিদ্দিকী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, অভিযানের সময় রবিউল আলম সিদ্দিকী নামে এক বাসযাত্রীকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মো. সিদ্দিকের ছেলে। পরে তাঁর দেহ ও ব্যাগ তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘জব্দ করা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App