×

রাজশাহী

নদীতে গোসল করতে গিয়ে শতবছর বয়সী বৃদ্ধা নিখোঁজ

Icon

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম

নদীতে গোসল করতে গিয়ে শতবছর বয়সী বৃদ্ধা নিখোঁজ

ছবি : সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মানিকজান বিবি (৯৭) নামে এক বৃদ্ধা। তিনি উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, মানিকজান বিবি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি বাড়ি-সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে যান। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

চকবিষ্টপুর খেয়াঘাটের এক মাঝি জানান, তিনি মানিকজান বিবিকে নদীতে গোসল করতে দেখেছেন। পরে পরিবারের সদস্যরা নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেন। বিষয়টি জানতে পেরে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। একপর্যায়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দিনভর চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

স্থানীয়দের ধারণা, নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি পানিতে ডুবে যেতে পারেন। নদীতে তীব্র স্রোত থাকায় তিনি ভেসেও যেতে পারেন।

আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নকিবুর আলী সরকার বলেন, “আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজশাহী থেকে আসা আমাদের ডুবুরি দলও দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান পরিচালনা করছে।”

সংবাদ লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৬টা) নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App