×

রাজশাহী

‘সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

‘সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের’

ছবি: সংগৃহীত

দেশের সুগার মিলগুলোকে মৌসুমি উৎপাদনের সীমাবদ্ধতা থেকে বের করে সারা বছর উৎপাদনশীল করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

রুহুল কবীর রিজভী বলেন, বর্তমানে দেশের সুগার মিলগুলো বছরে মাত্র কয়েক মাস উৎপাদন কার্যক্রম চালায়। এগুলোকে বছরজুড়ে সচল রাখার উপায় নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে চিনির পাশাপাশি বিভিন্ন উপ-পণ্য (বাই-প্রোডাক্ট) উৎপাদনের মাধ্যমে মিলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন: হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পানে’ স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

তিনি আরো বলেন, শিল্প খাতের সম্প্রসারণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কার্যক্রম বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শের পাশাপাশি নতুন শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App