×

রাজশাহী

বিকল ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

বিকল ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে একটি বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার ছোনকা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। তিনি যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।

আরো পড়ুন: পাঁচ জেলায় বন্যার শঙ্কা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা আন্ডারপাস ব্রিজের উত্তরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক সড়কের পাশের দেয়ালে সজোরে ধাক্কা খায়। এর ফলে ট্রাকটি বিকল হয়ে গত দুই দিন ধরে ওই স্থানেই থমকে ছিল।

গত রোববার রাতে জয়পুরহাট ছেড়ে আসা ঢাকাগামী ‘যমুনা লাইন পরিবহন’-এর একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাছুর রহমানের করুণ মৃত্যু হয়।

এ সময় বাসের ভেতরে থাকা অন্তত সাতজন যাত্রী আহত হন। পরবর্তীতে দুর্ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, ‘দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে চরম গ্যাস সংকট, অচল সিএনজি ও বাসাবাড়ির রান্না

নোয়াখালীতে চরম গ্যাস সংকট, অচল সিএনজি ও বাসাবাড়ির রান্না

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রামের জনজীবন ও শিল্প

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রামের জনজীবন ও শিল্প

দীর্ঘ দেড় বছর পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ দেড় বছর পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

হঠাৎ ডলারের দামে ঊর্ধ্বগতি, নেপথ্যে যে কারণ

হঠাৎ ডলারের দামে ঊর্ধ্বগতি, নেপথ্যে যে কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App