×

রাজশাহী

রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কুদরিন সের্গেই (৫৬)। তিনি ওই ভবনের ৫০১ নম্বর কক্ষে থাকতেন। আহত ব্যক্তির নাম মেনচেভ (৫৩)। তিনি পাবনার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’-এর কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ওই দুই রুশ নাগরিক একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। একপর্যায়ে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নিলে দুজনই মারাত্মক আহত হয়ে অচেতন হয়ে পড়েন। অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।


গ্রিনসিটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান এবং আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে রাশিয়া দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

সেরা অভিনেত্রীর পুরস্কার, যা বললেন বুবলী

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

মহানবী (সা.) যে ৭ কাজ করতে বলেছেন

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

জেমসের গানে নস্টালজিয়ায় ভাসল প্যারিস, উৎসবে মাতলেন প্রবাসীরা

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে যা করতে পারবেন, যা পারবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App