×

রাজশাহী

গোডাউনের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরি

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

গোডাউনের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরি

ছবি: ভোরের কাগজ

নাটোরে একটি চালের গোডাউনের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর ভাটোদ্বারা এলাকার শাহীন রাইস মিলের গোডাউনে এ চুরির ঘটনা ঘটে।

গোডাউন মালিক শাহীন ভুইয়া জানান, গত রাতে গোডাউনের কাজ শেষে শ্রমিকরা চলে যান। রাতে গোডাউনের পাশের একটি ঘরে কয়েকজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে চোর চক্রের সদস্যরা গোডাউনে গিয়ে শ্রমিকদের থাকার ঘরে বাইরে থেকে তালা আটকে দেন।

পরে তারা গোডাউনের শাটারের তালা কেটে ট্রাকে করে ১৫০ বস্তা চাল নিয়ে চলে যান। সকালে গোডাউনের অন্য শ্রমিকরা সেখানে গিয়ে শাটারের তালা কাটা দেখে সবাইকে সংবাদ দেন। পরে তারা গোডাউনে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে চাল চুরির ঘটনাটি দেখেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ আলামত সংগ্রহ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, চাল মিলের গোডাউনে চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App