×

রাজশাহী

বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

Icon

গুরুদাসপুর নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৮ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর-ধামানিয়াপাড়া এলাকার গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তাঁর সহোদর জাহাঙ্গীর আলম (৪৬)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত ও আহত ব্যক্তিরা ভুটভুটিতে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে নয়াবাজারের হাজিরহাট গ্যাসপাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি বাসের সঙ্গে ভুটভুটিটির সংঘর্ষ হয়।

আরো পড়ুন: ব্রিজের বদলে সাঁকো উদ্বোধন, সমালোচনার মুখে বিএনপি নেতা

দুর্ঘটনায় আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাছ আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর সহোদর জাহাঙ্গীর আলমও গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহত চারজনকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি সরিয়ে নেওয়া হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রকে পিটিয়ে বহিষ্কার ঢাবি শিবিরের কর্মী

ছাত্রকে পিটিয়ে বহিষ্কার ঢাবি শিবিরের কর্মী

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

বিশ্বকাপে মেসিসহ যাদেরকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি

এফবিআইয়ের গোপন নথি বিশ্বকাপে মেসিসহ যাদেরকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি

‘৫ আগস্টের পর নষ্ট করা হয়েছে জেআইসি সেলের বহু তথ্য-প্রমাণ’

‘৫ আগস্টের পর নষ্ট করা হয়েছে জেআইসি সেলের বহু তথ্য-প্রমাণ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App