×

রংপুর

পুলিশের ৭ থানার ওসিকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

পুলিশের ৭ থানার ওসিকে বদলি

ছবি: সংগৃহীত

রংপুর জেলা পুলিশের ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদকে রংপুর রেঞ্জ (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) ঠাকুরগাওঁয়ে, তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির এবং গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমানকে সিআইডিতে, পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকারকে এপিবিএনে, মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে এন্টি টেররিজম ইউনিট, পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে প্রশাসনের বিভিন্ন বিভাগে বদলি শুরু হয়। রংপুরের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার জেলা প্রশাসক, পুলিশ সুপারদের বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার রংপুরের ৭ থানার ওসিকে বদলি করা হলো। 

আরো পড়ুন: ধর্ষণ ও হত্যার বিচারের দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App