×

রংপুর

বেপরোয়া ট্রাক কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

বেপরোয়া ট্রাক কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে সজীব হাসান (৩৫) এবং একই এলাকার তহিদুল ইসলামের ছেলে ইজহারুল ইসলাম।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সজীবের শ্বশুরবাড়ি যায়। দুপুরের দিকে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিরামপুর শহরের টিঅ্যান্ডটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App