×

জাতীয়

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

ছবি: সংগৃহীত

একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের বদলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়। 

এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তারা জানিয়েছে, সরকারি চাকরির প্রচলিত বিধিবিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট তার বদলির আদেশ কার্যকর হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরির প্রচলিত বিধিবিধান ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে গত ১২ আগস্ট নিয়মিতভাবেই আরপিএমপি কমিশনারের এই বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বদলি নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা অনভিপ্রেত।

পুলিশ হেডকোয়ার্টার্স উল্লেখ করেছে, একটি স্বাভাবিক প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে এমন বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। একই সঙ্গে জনমনে বিভ্রান্তি তৈরি করে- এমন অসত্য তথ্য প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপূজা উপলক্ষে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজা উপলক্ষে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

‘ফল প্রকাশের ২ মাসের মধ্যে’ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা

‘ফল প্রকাশের ২ মাসের মধ্যে’ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App