×

জাতীয়

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

ছবি : সংগৃহীত

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ-সংক্রান্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

সরকার জানিয়েছে, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে সহায়তা করা এবং দেশের বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগকারীদের সেবা দেওয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় সাধনে কাজ করে।

সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App