×

রংপুর

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য নির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নামফলক নিয়ে তর্কে জড়িয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যদের পরিদর্শন কক্ষ উদ্বোধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর এমপি আব্দুল মুনতাকিম উপস্থিত ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে সেখানে যান সংরক্ষিত নারী আসনের এমপি বিলকিস ইসলাম।

পরিদর্শন কক্ষের সামনে থাকা নামফলকে শুধু আব্দুল মুনতাকিমের নাম দেখে আপত্তি জানান বিলকিস ইসলাম। তাঁর প্রশ্ন, কক্ষটি সব সংসদ সদস্যের ব্যবহারের জন্য হলে নামফলকে শুধু একজনের নাম থাকবে কেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

বিলকিস ইসলাম বলেন, উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ রাখা হয়েছে। সেখানে অন্য এলাকার মন্ত্রী বা সংসদ সদস্যরাও বসতে পারবেন। কিন্তু তিনি কক্ষটি উদ্বোধনের বিষয়ে আগে কিছু জানতেন না। পরে সেখানে গিয়ে শুধু মুনতাকিমের নামে নামফলক দেখতে পান এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন।

তিনি আরও বলেন, কক্ষটি শুধু একজন সংসদ সদস্যের জন্য নয়, সব এমপির ব্যবহারের জন্য। তাই নামফলকে নির্দিষ্ট একজনের নাম থাকা উচিত নয়।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বিস্তারিত মন্তব্য না করে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, পরিদর্শন কক্ষের নামফলকে দুজন সংসদ সদস্যের নাম থাকার কথা ছিল। সেখানে শুধু একজনের নাম থাকাটা প্রশাসনের ভুল হতে পারে। তবে জামায়াতের এমপি ভৌগোলিক আসনের ভিত্তিতে নিজের নাম থাকার কথা বলছেন, অন্যদিকে সংরক্ষিত নারী আসনের এমপিও সেখানে বসার অধিকার দাবি করেছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, সংসদ সদস্যদের জন্যই পরিদর্শন কক্ষটি প্রস্তুত করা হয়েছে। কক্ষটি ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট সংসদ সদস্যদের এখতিয়ারভুক্ত।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App