×

অপরাধ

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বলমুরিং থানাধীন পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে গত ১৮ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদুল করিম (৫৫) চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব লাড়ুয়া এলাকার মৃত আব্দুল হালিম ভূইয়ার ছেলে।

র‍্যাবের দাবি, তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।

আরো পড়ুন: রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

র‍্যাব জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মাসুদুল করিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে তিনি জীবনযাপন করছিলেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অধিযানের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি দল তার অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

প্রতিবেদন কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App