×

রংপুর

বিরল তক্ষকসহ আটক ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

বিরল তক্ষকসহ আটক ১

ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে তিনটি বিরল তক্ষকসহ মুকুল আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

রোববার (৮ মার্চ) ভোরে চিনিপাড়া গ্রাম থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়।

আটক মুকুল একই এলাকার বাসিন্দা। 

লালমনিরহাট জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চিনিপাড়া গ্রামের মুকুল আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাদা জাল দিয়ে বানানো বিশেষ খাঁচা বন্দি করে রাখা তিনটি তক্ষক উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে তক্ষক রাখার অভিযোগে মুকুলকে আটক করা হয়।

তিনি আরো বলেন, ‘উদ্ধার করা তক্ষকগুলো ধূসর মাটি রঙের এবং এগুলোর গায়ে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। তক্ষকগুলোর দৈর্ঘ্য আনুমানিক ১৩ ইঞ্চি।’

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সদর থানায় মামলা করে আটক মুকুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধার করা বন্যপ্রাণীগুলোকে লালমনিরহাট জেলা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App