×

রংপুর

একসঙ্গে ৩ কন্যাশিশুর জন্ম, দুশ্চিন্তায় দম্পতি

Icon

সেকেন্দার আলী বাবলু,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

একসঙ্গে ৩ কন্যাশিশুর জন্ম, দুশ্চিন্তায় দম্পতি

ছবি: কাগজ প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা। তবে আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নবজাতকদের লালন-পালন ও চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। এ অবস্থায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা।

জানা যায়, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিনহাজুল ইসলাম ও মোছা. রঞ্জিনা বেগম দম্পতির ঘরে জন্ম হয়েছে ফুটফুটে তিন কন্যা সন্তানের। গত ২৫ ডিসেম্বর প্রসব বেদনা শুরু হলে রঞ্জিনা বেগমকে কুড়িগ্রাম সদর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন ২৬ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন।

একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দের আমেজ সৃষ্টি হলেও তাদের লালন-পালন ও চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাবা-মা। দম্পতির আরও একটি আট বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। মিনহাজুল ইসলাম পেশায় দিনমজুর হওয়ায় সীমিত আয়ে চার সন্তানের ভরণপোষণ নিয়ে চরম উদ্বেগে পড়েছেন তিনি।

এদিকে একসঙ্গে তিন নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়লে প্রতিদিনই আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাদের দেখতে বাড়িতে ভিড় করছেন।

নিম্ন আয়ের একটি পরিবারের ঘরে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম এলাকাজুড়ে আনন্দের সৃষ্টি করলেও তাদের ভবিষ্যৎ লালন-পালন ও চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বিগ্ন পরিবারটি। তাই প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App