×

রংপুর

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Icon

এ রায়হান চৌধুরী, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: কাগজ প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ  বলেন, ড্রেজার নয় শ্রমিক দিয়ে এই খাল খনন করা হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। মন্ত্রণালয়ের মিটিং এ বার বার এ কথা হয়েছে আমরা মানুষকে আর ঢাকা মুখি করতে চাইনা। আমার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ড্রেজার দিয়ে কাজ করলে লাগবে ৫ লক্ষ আর শ্রমিক দিয়ে করলে লাগবে ৭ লক্ষ। একটু বেশি টাকা লাগে লাগুক তবুও মানুষের কর্মসংস্থান হোক।

দেশব্যাপী নদী, নালা,খাল জলধার খনন ও পুনঃখনন কর্মসূচীর আওতায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন পৌরসভা এলাকার ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কাজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মাটি কেটে ও বৃক্ষ রোপণ করে শুভ উদ্বোধন ঘোষণা করার সময় এসব কথা বলেন।

তিনি বলেন, আমারা টাকাটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা একজনকে ধনী বানাতে চাই না। আমরা ১ শ জনকে জীবন জীবিকা ও বাসস্থান আর কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। স্বাবলম্বী করতে চাই। এটাই আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর যা বলেছেন তা বাস্তবায়ন করবেন। আমি আশা করবো দল মত ধর্ম বর্ণ বাদ দিয়ে আমরা সবাই সবার স্বার্থে সহায়তা করবেন আমাকে সহায়তা করবেন আপনার জন্য আর সন্তানের ভালো থাকার জন্য এটা করা দরকার। 

পানি সম্পদ বিভাগ সুত্রে জানাগেছে, প্রায় ৪০ লক্ষ ব্যায়ে ২.৭০০ কিলোমিটার খাল খননের কাজ শুরু করা হয়েছে। 

এ সময় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেল (এসি) কৃষ্ণ কমল সরকার, পুলিশ সুপার রবিউল ইসলাম,  পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধ চলতে থাকলে ৮০০ কোটি মানুষকে ভুগতে হবে

তুরস্কের গোয়েন্দা প্রধান ইরান যুদ্ধ চলতে থাকলে ৮০০ কোটি মানুষকে ভুগতে হবে

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত তিন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত তিন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

মানিকগঞ্জ প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App