×

রংপুর

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

Icon

এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের বাজারের পাশে অবৈধভাবে মজুদরাখা প্রায় ৩০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পাচঁপীর ইউনিয়নের পাঁচটি বাসায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বোদা থানার একদল পুলিশ, গ্রাম্য পুলিশ ও জনসাধারণকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। 

অভিযান পরিচালনার সময় বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপর এক ব্যক্তিকে ৪০ লিটার পেট্রোল বিক্রির অভিপ্রায়ে মজুদ রাখায় ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বলেন, অভিযানে অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের করা হবে। উদ্ধারকৃত পেট্রোল যুদ্ধ করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App