×

রংপুর

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতির জন্য কেন্দ্রসচিবের গাফিলতিকেই দায়ী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রোববার (২৬ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে মোট ১৭টি কক্ষে ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

তবে সকাল থেকেই কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে ঝড়বৃষ্টির সময়।

কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতায় রংপুর গ্রিড লাইনের সঙ্গে যুক্ত। ওই লাইনে আগুন লাগার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প লাইন থেকে সংযোগ দেওয়ার চেষ্টা করা হয়।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, কেন্দ্রসচিব আগে থেকে বিষয়টি তাকে অবহিত করেননি। পরে জানার পর তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও বলেন, আগাম তথ্য পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইটসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App