×

রংপুর

ঈদুল আজহায় আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৪০ পিএম

ঈদুল আজহায় আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে আট দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৫ মে (সোমবার) থেকে ১ জুন (সোমবার) পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত সোমবার (১৮ মে) ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

বন্দর সূত্রে জানা যায়, ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি ও চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি উভয় দেশের স্থল শুল্ক স্টেশন (কাস্টমস), আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, “ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি কার্যক্রম স্বাভাবিক হবে।”

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, “বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে কাস্টমসের কিছু দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে আগামী ২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি এখনো ঝুঁকিতে হাজারো মানুষ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App