×

রংপুর

নীলফামারী

নির্মাণের তিন বছরেও আলোর মুখ দেখেনি মানববর্জ্য প্রক্রিয়াজাত প্রকল্প

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

নির্মাণের তিন বছরেও আলোর মুখ দেখেনি মানববর্জ্য প্রক্রিয়াজাত প্রকল্প

ছবি: ভোরের কাগজ

পচনশীল বস্তু আর মানববর্জ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে রাজস্ব আয়ের পরিকল্পনা নিয়ে বৃহৎ আকারে নীলফামারীতে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল অ্যান্ড ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করে নীলফামারী পৌরসভা।

পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক মানববর্জ্য সংশোধনাগারটি পৌর এলাকায় এক অভাবনীয় মাত্রা যুক্ত করলেও, দক্ষ লোকবল আর প্রয়োজনীয় মেশিনারিজ না থাকায় এটি চালুর ৩ বছরেও রাজস্ব আয়ে কোনো আলোর মুখ দেখেনি বৃহৎ এ প্রকল্পটি।

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালে নীলফামারী পৌরসভার উদ্যোগে জেলা শহরের মার্কাস মসজিদ এলাকায় ২.৮৯ একর জমিতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি স্থাপন করা হয়। পরিকল্পনা অনুযায়ী ড্রেনের ময়লার পাশাপাশি বাসা-বাড়ির সেপটিক ট্যাংক থেকে সরাসরি সংগ্রহ করা মানববর্জ্য নিরাপদে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে প্রক্রিয়াজাতের মাধ্যমে রাজস্ব আয়ের উৎস তৈরি করেছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু দক্ষ জনবল আর অটোমেটিক সেপারেটর মেশিন না থাকায় পলিথিনসহ সব অপচনশীল বস্তু পৃথকীকরণ না হওয়ায় মুখ থুবড়ে পড়েছে এ প্রকল্পের রাজস্ব আয়।

নীলফামারী পৌরসভার কনজারভেন্সি অফিসার মো. আব্বাস আলী জানান, “পৌর শহরের ময়লা-আবর্জনা আর মানববর্জ্য প্রক্রিয়াজাতের জন্য বিশেষায়িত ভ্যাকুয়াম ট্যাংকারে সংগ্রহ করা মানববর্জ্য নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টে। বৃহৎ এই প্রকল্পে বেশ কয়েকটি ইউনিট রয়েছে। এর মধ্যে ডাম্পিং ইউনিট ও মানববর্জ্য প্রক্রিয়াজাত ইউনিট অন্যতম। কিন্তু প্রয়োজনীয় মেশিনারিজ না থাকায় রাজস্ব আয় ব্যাহত হচ্ছে।”

জানতে চাইলে, নীলফামারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. তারিক রেজা বলেন, “পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা আর রাজস্ব আয়ের উৎস তৈরির পরিকল্পনা নিয়ে বৃহৎ আকারে আধুনিক মানের এই ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। অটোমেটিক সেপারেটর মেশিন না থাকায় পলিথিনসহ অন্যান্য অপচনশীল বস্তু পৃথকীকরণ না হওয়ায় রাজস্ব আয়ের প্রধান বাধা। প্রয়োজনীয় মেশিনারিজ স্থাপন করলে, ভবিষ্যতে অভাবনীয় রাজস্ব আয়ের আলোর মুখ দেখবে নীলফামারী পৌরসভা।”

নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম ভোরের কাগজকে বলেন, “প্রকল্পটিতে বিভিন্ন ধাপে বর্জ্য পরিশোধন করা হচ্ছে। এসব বর্জ্য থেকে জৈব সার ও মিথেন গ্যাস উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে।”

প্রকল্পটিতে দক্ষ জনবল আর প্রয়োজনীয় মেশিনারিজ না থাকায়, রাজস্ব আয়ের পরিকল্পনা ব্যাহত হওয়ার সীমাবদ্ধতার কথা মেনে নিয়ে তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ প্রকল্পটিতে দক্ষ জনবল আর প্রয়োজনীয় মেশিনারিজ স্থাপনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

তবে, স্থানীয়রা বলছেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটির রাজস্ব আয়ের মাধ্যমে নীলফামারীর অর্থনীতির এক উদাহরণ হতে পারত নীলফামারী পৌরসভা। কিন্তু তা হয়নি। এসব প্রকল্পে সামান্য প্রযুক্তিগত ছোঁয়া পেলে বদলে যেতে পারে নীলফামারীর অর্থনীতির চাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

সৈকততীরবর্তী হোটেলে আগুন, ১৭০০ পর্যটক উদ্ধার

সৈকততীরবর্তী হোটেলে আগুন, ১৭০০ পর্যটক উদ্ধার

ইসরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

ইসরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

‘সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে’

‘সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে’ আখাউড়ার স্কুলে সায়েন্স ল্যাব উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App