×

রংপুর

মিঠাপুকুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, বাদ যায়নি ছুটির ঘন্টাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম

মিঠাপুকুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, বাদ যায়নি ছুটির ঘন্টাও

ছবি : ভোরের কাগজ

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সরঞ্জামসহ বিপুল মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুনতাহা নাজনীন।

প্রধান শিক্ষিকা মুনতাহা নাজনীন জানান, বিদ্যালয়ে ১১২ জন শিক্ষার্থী রয়েছে এবং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিদ্যালয়ে বৈদ্যুতিক ফ্যান, সিসিটিভি ব্যবস্থা এবং প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ছিল। এছাড়া শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি পানির পাম্পও স্থাপন করা হয়েছিল। নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান, চোরেরা বিদ্যালয়ে চুরি করেছে।

তিনি বলেন, চোরেরা বিদ্যালয়ের বারান্দার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে বিদ্যালয়ের ছুটির ঘণ্টা, একটি মাল্টিপ্লাগ, একটি সিসিটিভি মনিটর, ছয়টি সিলিং ফ্যান, একটি পানির পাম্প, একটি রাউটার এবং শিক্ষার্থীদের পানি পান করার গ্লাসসহ বিভিন্ন ব্যবহৃত সামগ্রী নিয়ে যায়। এছাড়া আলমারিতে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সবকিছুর হিসাব দেওয়া সম্ভব হয়নি। চোরেরা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করে রেখে গেছে।

বিদ্যালয়টি সড়কের পাশে হওয়ায় সেখানে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে চোরচক্র চুরির পাশাপাশি সিসিটিভির সরঞ্জামও খুলে নিয়ে গেছে বলে জানান প্রধান শিক্ষিকা।

তিনি আরো বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আহমেদ বলেন, চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার, দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই

সংসদে আইনমন্ত্রী সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার, দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই

‘শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শুনে মোটেও ভালো লাগেনি’

বিরোধীদলীয় নেতা ‘শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শুনে মোটেও ভালো লাগেনি’

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার নীল জার্সির রহস্য কী?

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার নীল জার্সির রহস্য কী?

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App