×

রংপুর

লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মমিনুল হক

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মমিনুল হক

ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হককে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এ কে এম মমিনুল হক দলের হাইকমান্ড, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লালমনিরহাটে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, এ কে এম মমিনুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মমিনুল হকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ভোরের কাগজকে বলেন, ‘আমি দলীয় সব নিয়মনীতি মেনে দলের সব নেতাকর্মীকে নিয়ে একসঙ্গে কাজ করে দলকে আরও বেগবান করতে চাই। দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শ্রাবণের মেঘগুলো’ হাজারো শিক্ষিকার কণ্ঠে প্রতিবাদের গান!

‘শ্রাবণের মেঘগুলো’ হাজারো শিক্ষিকার কণ্ঠে প্রতিবাদের গান!

খামেনির বিদায় আর আরঘচির অলৌকিক বেঁচে ফেরা

মৃত্যুকূপ থেকে জীবন জয় খামেনির বিদায় আর আরঘচির অলৌকিক বেঁচে ফেরা

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App