×

রংপুর

নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় ‘আত্মহত্যা’ করেন মা-মেয়ে

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় ‘আত্মহত্যা’ করেন মা-মেয়ে

প্রতীকী ছবি

দিনাজপুরে পার্বতীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ভিডিও পোষ্ট করায় লোক লজ্জায় মা ও মেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত গৌর চন্দ্র রায়কে গ্রেফতারে দাবিতে সোমবার দুপুরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামের ৫শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। নিহতরা হলেন, স্কুলছাত্রী পল্লবী রানী (১৪) ও তার মা ছবি রানী রায় (৩৫)।

ছবি রানীর স্বামী রিপেন চন্দ্র রায় তার লিখিত বক্তব্যে জানান, গত ১৯ জুন তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার এ্যলুবাড়ী ইউনিয়নের দুজারপুর গ্রামের আনন্দ রায়ের ছেলে গৌর চন্দ্র রায়। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ ২৬ জুন তাদের উদ্ধার করে নিয়ে এসে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।

কয়েক দিন পর গৌর চন্দ্র পল্লবী চন্দ্রের সাথে যোগযোগ করতে না পেরে তাদের দুজনের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে লোক লজ্জায় গত ১৫ জুলাই মা-মেয়ে নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি জানান, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ছবি রানীর ভাই উজ্জল চন্দ্র রায় ও তাদের স্বজনরা উঠে পড়ে লেগেছে। তারা ঘটনাকে হত্যাকান্ড হিসেবে প্রচারনা চালাচ্ছে। এতে করে শোকাহত পরিবারটি মানসিক ভাবে আরো ভেঙ্গে পড়ছে। তিনি প্রকৃত ঘটনা উদঘাটন করতে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে মা-মেয়ে আত্নহত্যা করেছে না তাদের হত্যা করা হয়েছে। তাছাড়া এ ঘটনার পিছনে অন্য কোন কারণ আছে কি না তা খতিয়ে দেখতে কাজ করে যাচ্ছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App