×

ধর্ম

শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম

শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

ছবি: সংগৃহীত

চলতি ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখা পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে শুক্রবার (১২ জানুয়ারি)। সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করবেন।

ইসলামিক ফাউন্ডেশন দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে।

মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। হজরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো নবী এ পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। এজন্য মুসলিমদের কাছে মিরাজের তাৎপর্য গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App