×

ধর্ম

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা রোধে ইফা'র সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা রোধে ইফা'র সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশন দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের নামে সম্ভাব্য প্রতারণা থেকে জনগণকে সতর্ক করেছে। প্রতিষ্ঠানটি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেন এবং যথাযথ প্রমাণ বা অনুমোদন ছাড়া অর্থ প্রদান থেকে বিরত থাকুন।

রবিবার (১ মার্চ) গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

আরো পড়ুন: রমজানে খতমে তারাবি কেন এত গুরুত্বপূর্ণ?

আরো পড়ুন: পবিত্র রমজানে সৌদি আরবে ওমরাহ পালনে বিশ্বরেকর্ড

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানি প্রদানের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। এ প্রতারকচক্র সম্মানি পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ প্রেরণ কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।

এ বিষয়ে প্রকৃত তথ্য হলো-সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা যায়; সে লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খবিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরূপ তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানি প্রদানের নিশ্চয়তা বহন করে না। এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারকচক্রের সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

পে–স্কেল নিয়ে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গান ভাইরাল

তারেক রহমান ভারতে না এলে বন্ধ হতে পারে যোগাযোগের পথ

ভারতীয় কূটনীতিক তারেক রহমান ভারতে না এলে বন্ধ হতে পারে যোগাযোগের পথ

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App