×

ধর্ম

জানা গেল ঈদুল আযহার সম্ভাব্য তারিখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:২৬ পিএম

জানা গেল ঈদুল আযহার সম্ভাব্য তারিখ

ছবি : সংগৃহীত

অনেক দেশেই ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। সৌদি ক্যালেন্ডারে বলা হয়েছে, আগামী ১৬ মে সেখানে জিলকদ মাসের ২৯তম দিন হবে এবং ১৭ মে হবে ৩০তম দিন।

অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হওয়ার কথা ২৭ মে। এদিকে ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তানও। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আযহা পালিত হতে পারে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আযহা শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

আরো পড়ুন : ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো পাকিস্তান

ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে এবং পবিত্র ঈদুল আযহা পালিত হবে ২৭ মে।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদের সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত জিলকদ মাস ২৯ দিন চলতে পারে। সে অনুযায়ী জিলহজ মাস শুরু হতে পারে ১৮ মে। জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ২৭ মে। আর যদি জিলকদ মাস ৩০ দিনে শেষ হয়, তাহলে ঈদ হবে ২৮ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App