×

ফলাফল

জিপিএ-৫ এক লাখ ১৬ হাজার ৬৭৬, কোন বোর্ডে কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

জিপিএ-৫ এক লাখ ১৬ হাজার ৬৭৬, কোন বোর্ডে কত?

ছবি: ভোরের কাগজ

চলিত বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। এ বছর দেশজুড়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

ঢাকা শিক্ষা ৩৩,২৫৩, কুমিল্লা বোর্ডে ৯,৮১৪, রাজশাহী বোর্ডে ১৬,১১৩ , যশোর বোর্ডে ১১,৪৭৮, চট্রগ্রাম বোর্ডে ৯,৩৯৮, সিলেট বোর্ডে ৩,৮৩৬, দিনাজপুর বোর্ডে ১৩,৬৩৯, ময়মনসিংহ বোর্ডে ৫,৭০০, বরিশাল বোর্ডে ২,৭৭৮, মাদ্রাসা বোর্ডে ৬,৭১৬ , কারিগরি বোর্ডে ৩,৯৫১।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

আরো পড়ুন: এসএসসিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছে।

এবার এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসেবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুননিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুননিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App