×

বিশেষ সংখ্যা

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

Icon

সিদ্ধার্থ শঙ্কর ধর

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০৭ এএম

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

ফেয়ার ওয়েল

১.

কয়েক পাতা ধূসর, আর কিছুটা অন্ধকার, মাথা ঘুরছে প্রসঙ্গ বদলে? এ পথ দিয়ে খুব সাবধানে যেও! খুব পিপাসায় পান করে নিও টেবিলে রাখা তোমার জন্য যত্নে রাখা এক গ্লাস অবসাদ।

আপনি কি ছুটির নেশায় যাচ্ছেন অবসরে? পথে নামবেন, কিছুটা সাবধানে? বিশ্রামে সামনে পাবে কালো মলাটে আপনার প্রতি আমার এফিটাফ, প্রতিহিংসায় কিছুটা আরাম পাবেন।


২.

কয়েকটি দিন আকাশ মেঘলা, হঠাৎ দমকায় উড়ছে অশান্ত ধূলিঝড়? তারবার্তায় কালবৈশাখীর আগাম সংকেত? কয়েকটি পক্ষ কাটুক না হয় মেঘের গর্জনে? 

দূর-আকাশ থেকে নেমে আসছে চীল? করবী, তুমি থেকো কিছুটা সাবধানে! আমি আছি খুব ভালো, উন্নত অপমানে।

টাইমলাইন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App