×

বিশেষ সংখ্যা

স্বাধীন চৌধুরীর এক জোড়া কবিতা

Icon

স্বাধীন চৌধুরী

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম

স্বাধীন চৌধুরীর এক জোড়া কবিতা

স্বাধীন চৌধুরীর এক জোড়া কবিতা

কবিতাপ্রজন্ম

[ কবিতারও হয়েছে দিবস,সেই দিবস লগ্নে!] 

কবিতা অন্তর হয়ে গেছে আমাদের। 
আমরা ঘনবোধে আচ্ছন্ন এক প্রজন্ম 
শুরু করেছিলাম কবিতা-সংসার।
শৈশবে পেয়েছি কবিতার স্বাদ, 
এখনো একটি কবিতা লিখতে পারার নাম সুখ।
কবিতা পাঠে, কবিতা শুনতে শুনতে
আমরা মগ্ন হই জীবনের উৎসবে।
অগুণতি দিবসের ভীড়ে 
কবিতারও আছে এখন দিনক্ষণ,
মানে কাব্য দিবস, 
কিন্তু আমরা তো বারোমাসই
কবিতার সুখেদুখে- হে মহাজন!
একবেলা কম খেয়ে আমরা থাকি কবিতার সাথে, 
রাষ্ট্রপুরের সমঝদার নিজেদের বৈধতার সংলাপ উচ্চারণ করেন দুঃখী অথচ মহান কবির কবিতায়..
মনে রাখুন- 
কবি ও কবিতা কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা হলে হয়তো আপনাদের স্তুতির অপরাধ কিছুটা 
লাঘব হতে পারে।
কবিতার সাথে আছি- আমরা কবিতাপ্রাণ
জীবনের অর্থ জেনে গেছি এবঙ মেনে নিয়েছি
আর কিছু না হলে না-হোক, কবিতাই আমাদের অনন্য সংসার।
অনন্য সংসার।


যা-ই হতে চাও, হও

যা-ই হতে চাও, হও-
আকাশ হলে হও নীলের ধ্যান,
নদী হলে হও স্রোতের সংগীত।
পৃথিবীর অভাব অন্ধকারে নয়,
অভাব কাঙ্ক্ষিত-মনোহর হৃদয়ে।
যা-ই হও-  হও ইতিবাচক একটুকু শ্বাস,
ক্লান্ত মানুষের বুকে ভোরের বাতাস।
যদি ফুল হও- ঊষর প্রান্তরে ছড়িয়ে দিও সুবাস;
যদি আলো হও- তবে মনে করিয়ে দিও- 
মানুষ হওয়াই সবচেয়ে সুন্দর সম্ভাবনা।

টাইমলাইন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

 ‘বিভেদ-প্রতিহিংসা-প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না’

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উদ্বোধন ‘বিভেদ-প্রতিহিংসা-প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App