×

রংপুর

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন

ছবি : ভোরের কাগজ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর হাজীপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। একই গ্রামের মাহাবুবুল ইসলাম (৫৪) ও তার ছেলে তুরাগ মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সাজু মিয়া (৪২)।

সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের শঠিবাড়ি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বসতবাড়ির একটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি বাড়িতে থাকা সিম ও লাউয়ের গাছও উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাজু মিয়া বাদী হয়ে মাহাবুবুল ইসলাম ও তার ছেলে তুরাগ মিয়ার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

 ‘বিভেদ-প্রতিহিংসা-প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না’

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উদ্বোধন ‘বিভেদ-প্রতিহিংসা-প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App