×

খেলা

আতলেতিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বিলবাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ এএম

আতলেতিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বিলবাও
আতলেতিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বিলবাও

বল পায়ে আক্রমনে আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড় সুয়ারেজ

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আথলেতিক বিলবাও। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

গোলরক্ষক উনাই সিমোনের আত্মঘাতী গোলে তারা পিছিয়ে পড়ার পর সমতায় ফেরান ইয়েরে আলভারেস লোপেস। আর জয়সূচক গোলটি করেন নিকো উইলিয়ামস।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে রবিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বিলবাও। বুধবার প্রথম সেমি-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল।

ম্যাচে বল দখলে একটু এগিয়ে থাকা আতলেতিকোর ১০ শটের দুটি ছিল লক্ষ্যে। আর বিলবাওয়ের ১০ শটের ছয়টিই লক্ষ্য ছিল।

প্রথম ১৫ সেকেন্ডের মধ্যেই বিলবাওয়ের জালে বল পাঠান জোয়াও ফেলিক্স। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। এদিকে ৬২তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় মাদ্রিদের দলটি।

কর্নারে ফেলিক্সের হেডে জোর ছিল না তেমন, বল পোস্টে লেগে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সিমোনের পিঠে লেগে জালে জড়ায়।

পরক্ষণেই সমতায় ফিরতে পারত বিলবাও। কর্নারে ইনিগো মার্তিনেসের হেড দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক। আর ৭৭তম মিনিটে কর্নারে কাছ থেকে জোরালো হেডে সমতা ফেরান লোপেস।

তিন মিনিট পর জয়সূচক গোলের উৎসও কর্নার। দানি গার্সিয়ার হেড একজনের গায়ে বাধা পাওয়ার পর বাঁ পায়ের শটে গোলটি করেন উইলিয়ামস। বর্ধিত সময়ে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App