×

খেলা

আন্দ্রে রাসেলের পিএসএল মিশন সমাপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ১১:৪১ এএম

আন্দ্রে রাসেলের পিএসএল মিশন সমাপ্ত
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন ইসলামাবাদ ইউনাইটেডের ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল। এই সিজনে তার আর খেলা হচ্ছে না। গত রোববার (৪ মার্চ) করাচি কিংসকে প্রথম হারের স্বাদ দিয়ে ইসলামাবাদের আট উইকেটের দাপুটে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান রাসেল। বোলিং না করা ক্যারিবীয় অলরাউন্ডারের পরে ব্যাট করার প্রয়োজন পড়েনি। গত জানুয়ারিতে ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এটিই রাসেলের প্রথম টুর্নামেন্ট। ইনজুরির থাবায় পিএসএলে এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে। পাঁচ ম্যাচ শেষে তিন জয় ও দু’টিতে হেরেছে ইসলামাবাদ। সামনের ম্যাচগুলোতে রাসেলকে ছাড়াই নামতে হবে। এপ্রিলে আইপিএল সামনে রেখে আন্দ্রে রাসেলের ইনজুরি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেক বিগ হিটার ক্রিস লিনের ফিটনেসও কেকেআরের মাথাব্যথার কারণ। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হন লিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App