×

খেলা

৪৯-এ পা দিলেন ‘গড অব ক্রিকেট’ শচীন টেন্ডুলকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১২:২৪ পিএম

ভারতের ‘গড অব ক্রিকেট’ শচীন টেন্ডুলকার আজ রবিবার (২৪ এপ্রিল) ৪৯ বছরে পা দিয়েছেন। তিনি ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘ভারতরত্ন’ পাওয়া প্রথম ক্রীড়াবিদ। এছাড়া পেয়েছেন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার। মাঠে ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ করার মাইলস্টোন আছে। এক্ষেত্রে শচীন সবার শীর্ষে রয়েছেন। মাঠের বাইরেও রয়েছে তিনি মানবিক। ‘আপনালয়’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ২০০ ছেলেমেয়ের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন।

বিশিষ্ট সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনকে পছন্দ করতেন শচীনের বাবা প্রয়াত রমেশ টেন্ডুলকার। তাই ছোট ছেলের নাম শচীন রেখেছিলেন। মধ্যবিত্ত পরিবারের শচীন আর পাঁচটা ছেলের মতোই পাড়া ও স্কুলে দুষ্টামি করে বেড়াতেন। সঙ্গে বন্ধুদের সঙ্গেও ক্রিকেট খেলতেন। ক্রিকেটের প্রতি বুঝতে পেরে তার বড় ভাই ১৯৮৪ সালে অজিত টেন্ডুলকার ছোট ভাই শচীনকে শিবাজী পার্কে নিয়ে যান। তখন থেকেই তার শুরু হয়ে যায় প্রয়াত রমাকান্ত আচরেকরের তত্ত্বাবধানে ক্রিকেট পাঠ। খবর জি নিউজের।

তবে রমাকান্ত আচরেকরের অধীনে কোচিং এত সহজে শুরু হয়নি। প্রথম কয়েকদিন ছোট শচীনের ব্যাটিং দেখার পর দাদা অজিতকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে অজিতের অনেক অনুনয়, মিনতির পর রমাকান্ত তাকে ক্রিকেট শেখাতে রাজি হন। শুধু তাই নয়। শচীনের সঠিক ক্রিকেট বিকাশের জন্য স্কুলও বদলে ফেলেছিলেন সেই প্রয়াত কোচ।

১৯৮৮ সালের ১১ ডিসেম্বর ১৫ বছর ২৩২ দিন বয়সে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার। অবশ্য গুজরাটের বিপক্ষে সেই ম্যাচে তার রাজকীয় অভিষেক ঘটেছিল। ১২৯ বলে ১০০ রানে অপরাজিত থেকে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির নজির গড়েছিলেন। এমনকি দলীপ ট্রফি ও ইরানি ট্রফির অভিষেক ম্যাচেও তিনিই একমাত্র ভারতীয় যিনি সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড এখনও অক্ষত।

সেই শুরু। এরপর মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক এবং দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেটের মাঠে অগণিত সোনালি মুহূর্ত উপহার দিয়েছেন ‘লিটল মাস্টার’। বিশেষ করে তার জীবনের সবচেয়ে গৌরবজনক অধ্যায় হলো ২০১১ সালের ২ এপ্রিল ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জয়।

৯ বছর হয়ে গেল। তার নামের পাশে এখন ‘সাবেক’ শব্দ লেখা আছে। তবুও এখনও ইউটিউবে তার অন ড্রাইভ, কভার ড্রাইভ, আপার কাট দেখার জন্য একই রকম ভিউ বাড়ে। এমনই ৪৯ বছরে পা দেয়া ‘ক্রিকেট দেবতার’ মাদকতা। শুভ জন্মদিন ‘গড অব ক্রিকেট’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App