×

খেলা

এমবাপ্পের জোড়া গোলে হারলো জুভেন্টাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩ এএম

এমবাপ্পের জোড়া গোলে হারলো জুভেন্টাস

কিলিয়ান এমবাপ্পে। ফাইল ছবি

প্রথম কোণঠাসা হয়ে পড়লেও জুভেন্টাসকে বেকায়দায় ফেলার সুযোগ নিতে দেরি করেনি স্বাগতিক পিএসজি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে এমবাপ্পের জোড়া গোলে পিএসজির কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস।

ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ওল্ড লেডিরা। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ এক চিপে বল পাঠান ফরাসি ফুটবলার এমবাপ্পেকে। নিঁখুত দক্ষতায় জালে বল পাঠান তিনি। খবর ইএসপিএনের।

ম্যাচের ২২ মিনিটে ২-০ গোলে লিড করেন এমবাপ্পে। এবারও বল যায় নেইমারের পা থেকে। পিএসজির নাম্বার দেন পায়ের জাদুতে বল পাঠান আশরাফ হাকিমিকে। সেটা আলতো টাচে এমবাপ্পেকে দেন তিনি। ওয়ান টাচে জালে বল পাঠিয়ে দেন ফরাসি এই তারকা।

ম্যাচের ৫৩ মিনিটে ম্যাককেনি এক গোল শোধ করেন। ম্যাচে গোল হওয়ার মতো তিনটি শট ফেরান ইতালির পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। কিন্তু কর্নার থেকে আসা ক্রস থেকে ম্যাকের হেড ফেরাতে পারেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App