×

খেলা

হালান্ডকে বহিষ্কার করা উচিৎ, হতাশায় বললেন গার্দিওলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০২:১৪ পিএম

হালান্ডকে বহিষ্কার করা উচিৎ, হতাশায় বললেন গার্দিওলা

প্রিমিয়ার লিগে সাউদাম্পটনে গোল করেন আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

সব প্রতিযোগিতায় টানা ১০ ও প্রিমিয়ার লিগের টানা সাতটি ম্যাচে গোলের কীর্তির পরেও আর্লিং হালান্ডকে নিয়ে যারপরনাই হতাশ পেপ গার্দিওলা। সর্বশেষ সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে একটা গোলও করেছেন হালান্ড। কিন্তু তারপরেও মন মানছে না।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, তাকে নিয়ে আমি খুবই হতাশ। কেন তিনি হ্যাটট্রিক করতে পারলেন না। এই কারণেই প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের আবেদন করা হচ্ছে তাকে। খবর বিবিসি, ইএসপিএনের।

প্রকৃতপক্ষে রসিকতা করে কথাগুলো বলেছেন তিনি। কেননা গার্দিওলা এরপর হালান্ডের প্রশংসা করতেও ভোলেননি। তিনি বলেন, তাকে নিয়ে প্রত্যাশাটা এত বেশি যে লোকজন চায় তিনি যেন প্রতি ম্যাচে তিন-চারটি করে গোল করেন। কিন্তু দিনশেষে আমাদের হয়ে একটা গোল করেছেন তিনি, আমাদের সাহায্য করেছে, বল ধরে রেখেছে, লড়াই করেছে। আমার মনে হচ্ছে, আর্লিং আজ ভালোই খেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App