×

খেলা

বড় জয়ে গ্রুপপর্ব শেষ করল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৫:৩০ পিএম

বড় জয়ে গ্রুপপর্ব শেষ করল ভারত

নারী এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে থ্যাইল্যান্ডকে নয় উইকেটে হারিয়েছে ভারত। ছবি : সংগৃহীত

নারী এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে থ্যাইল্যান্ডকে নয় উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ে গ্রুপের সেরা দল হওয়ার দৌড়ে এক পা দিয়ে রাখল ভারত। সাত দলের ছয়টির বিপক্ষে খেলে পাঁচ ম্যাচে জয় পেল হারমানপ্রীত করের দল।

সোমবার (১০ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ভারতীয় বোলারদের তোপের সামনে শুরুতেই নাজেহাল হয়ে পড়েন থাই নারীরা। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ২৪ রানের ব্যবধানে বাকি নয় উইকেটও হারিয়ে ফেলে নারুইমল চাইওয়াইয়ের দল। থাই নারীদের ইনিংস থামে ৩৭ রানে।

জবাবে ব্যাটিংয়ে নেমে মেঘনার অপরাজিত ২০ রানে ছয় ওভারেই জিতে যায় ভারত। থাইল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন নাথহায়া বোচাথাম। চার নয় রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন স্নেহ রানা। দুটি করে উইকেট নিয়েছেন দিপ্তী ও রাজেশ্বরী গায়াকোয়াড়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App