×

খেলা

১০ ম্যাচ পর হারের মুখ দেখলো আর্সেনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৪:৫৭ পিএম

১০ ম্যাচ পর হারের মুখ দেখলো আর্সেনাল

গ্রুপ এ’র পঞ্চম ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পিএসভি।

গ্রুপ এ’র পঞ্চম ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পিএসভি। পিএসভির কাছে হেরে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামলো আর্সেনালের। ইউরোপা লিগের প্রথম লেগের ম্যাচে পিএসভিকে ১-০ গোলে হারিয়েছিলো আর্সেনাল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে ফিরতি লেগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে প্রতিশোধ নিয়ে নিলো ডাচ ক্লাবটি।

ইউরোপা লিগে পরের রাউন্ড নিশ্চিত হওয়ায় চিন্তামুক্ত হয়েই মাঠে নেমেছিল আর্সেনাল। পিএসভির বিপক্ষে শুরু থেকেই আর্সেনালের আক্রমণের ধারটাও ছিল প্রবল। তবে এবার আর পিএসভি শিবিরে গোল করতে পারেনি মার্টিনেলি-এনকিটিয়ারা। বল দখলে অনেক এগিয়ে থাকলেও ডি-বক্সের ভেতরে গিয়ে ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারছিল না গানাররা।

পিএসভির খেলোয়াড় জাভি সিমন্স ম্যাচের ৪৪ মিনিটে গোল করেন। তবে তা ভিএআরের সাহায্যে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটেই জালের দেখা পায় স্বাগতিকরা। ৬৩ মিনিটে আবারও আর্সেনালের জালে বল পাঠায় পিএসভির ডি ইয়ং। এরপর বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App